যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোরিয়ায় পড়াশোনা না করায় যশোরে মা-ছেলের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০৮:০২ পিএম
কোরিয়ায় পড়াশোনা না করায় যশোরে মা-ছেলের বিরুদ্ধে মামলা

দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পাঠানোর পর বিশ্ববিদ্যালয়ের শর্ত ভঙ্গ করে পালিয়ে যাওয়ার অভিযোগে এক শিক্ষার্থী ও তার মায়ের বিরুদ্ধে যশোর আদালতে প্রতারণার মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) যশোর শহরের মুজিব সড়কের উই কেয়ার এডুকেশনের অপারেশন ম্যানেজার বিল্লাল হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, ঝিকরগাছা উপজেলার নন্দী ডুমুরিয়া গ্রামের তপু রায়হান (২৭) ও তার মা শাহিনুর বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী তাহমীদ আকাশ।

মামলায় উল্লেখ করা হয়, দক্ষিণ কোরিয়ার সাংসিন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য তপু রায়হানকে ভর্তি করিয়ে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে পাঠানো হয়। বিদেশে যাওয়ার আগে তিনি লিখিতভাবে অঙ্গীকার করেন, কোর্স শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত ক্লাস করবেন, বিশ্ববিদ্যালয়ের কোনো শর্ত ভঙ্গ করবেন না এবং অন্য কোথাও কাজে যোগ দেবেন না।

আসামি তপু রায়হান বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন মাস অধ্যয়নের পর গত ১৭ জুন হঠাৎ বিশ্ববিদ্যালয় ত্যাগ করে অন্যত্র কাজে যোগ দেন। এতে বিশ্ববিদ্যালয়ের শর্ত ভঙ্গ হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে উই কেয়ার এডুকেশনের চুক্তিও ঝুঁকির মুখে পড়ে। বিষয়টি জানার পর উই কেয়ার এডুকেশন কর্তৃপক্ষ শিক্ষার্থীর মা শাহিনুর বেগমকে অফিসে ডাকেন। গত ২৪ জুলাই তিনি উপস্থিত হয়ে সাক্ষীদের সামনে লিখিত অঙ্গীকার করেন, তার ছেলে ক্লাসে ফিরবেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি।

এ ঘটনার জেরে সাংসিন বিশ্ববিদ্যালয় উই কেয়ার এডুকেশনের সঙ্গে শিক্ষার্থী ভর্তির সমঝোতা (এমওইউ) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠানো ৩৫টি শিক্ষার্থীর ফাইল বাতিল করা হয়েছে এবং আরও ১১টি ফাইল বাতিলের বিষয়ে সতর্ক করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানের প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা আশ্বাস ও প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে যাওয়ার সুযোগ গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের শর্ত ভঙ্গ করে শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ও ব্যবসায়িক স্বার্থের অপূরণীয় ক্ষতি করেন। স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টায় ব্যর্থ হওয়ায় তিনি আদালতে মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)