স্টাফ রিপোর্টার
, যশোর
ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক পপিকে (২৬) শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত শুক্রবার রাতে যশোরের মণিরামপুরের মাহমুদকাঠি গ্রাম থেকে তাকে আটক করে। ওইসময় তার কাছ থেকে একশ পিস ইয়াবা উদ্ধারের দাবি করা হয়েছে। পপি মাহমুদকাঠি গ্রামের জহিরুল ইসলামের মেয়ে।
ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদকাঠি গ্রামের পপি নামে এক নারীর বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় ঘর তল্লাশি করে একশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এই ঘটনায় মণিরামপুর থানায় একটি মামলা হয়েছে।
শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।