স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বাঘারপাড়া থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার আসামি সোহানুজ্জামান সিফাত (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ইন্দ্রা বিশ্বাসপাড়ার কামরুজ্জামান ওরফে সোহেল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, পাশাপাশি বাড়ি হওয়ায় আসামি প্রায় বাদীর বাড়িতে যেতেন। এ সুযোগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বাদীর বাড়িতে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়।
ওই সম্পর্কের ছবি ও ভিডিও আসামি গোপনে তার মোবাইল ফোনে ধারণ করেন। ২০২৫ সালের ১২ ডিসেম্বর থেকে আসামি সিফাত বিভিন্ন সময় ওই ছবি দেখিয়ে ব্লাকমেইল করে মোট সাত লাখ টাকা নেন বাদীর কাছ থেকে।
কিন্তু, কিছুদিন যেতে না যেতেই ফের টাকা চাইতেন তিনি। বাধ্য হয়ে মানসম্মান ঠেকাতে বাদী সোনার গহনা বন্ধক রেখে গত ৮ জুন ৯০ হাজার টাকা দেন। তারপরও বাদীর আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানসম্মান ক্ষুণ্ন করেছেন। এই ঘটনায় তিনি বাঘারপাড়া থানায় মামলাটি করেন।
বাঘারপাড়া থানার এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল জানিয়েছেন, এই মামলার আসামি সোহানুজ্জামান সিফাতকে গ্রেপ্তার করে শনিবার (৮ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।