যশোর, বাংলাদেশ || রবিবার, ৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়া সীমান্তে ১১ লাখ টাকার মাদকসহ আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৮:৪২ পিএম
কুষ্টিয়া সীমান্তে ১১ লাখ টাকার মাদকসহ আটক ২

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময় শাকিব ইসলাম (২৪) ও বাক্কার (৩৮) নামে দুজনকে আটক করা হয়েছে।

৪৭ বিজিবি জানায়, শনিবার (৮ আগস্ট) থেকে রোববার (৯ আগস্ট) সর্বশেষ ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের অধীন কাজিপুর, জামালপুর, রামকৃষ্ণপুর, রংমহল ও শুভরাজপুর বিওপি এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোরে কাজিপুর বর্ডারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল মদ, ২০০ প্যাকেট বিড়ি ও ১২ কেজি জিরাসহ শাকিব ইসলামকে আটক করা হয়।

একই সময়ে নিচপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাত বোতল এসকাফ ও দুই বোতল ফেয়ারডিল সিরাপসহ বাক্কারকে আটক করা হয়।

এ ছাড়া জয়পুর মাঠপাড়া এলাকা থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক তল্লাশিতে মালিকবিহীন অবস্থায় আরও ১৬ কেজি গাঁজা, ৫০ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা অবৈধ মালামালের আনুমানিক মূল্য দশ লাখ ৭১ হাজার ১০০ টাকা। আটক দুজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)