যশোর, বাংলাদেশ || রবিবার, ৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে দশ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৮:৩৭ পিএম
আপডেট : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৮:৫৬ পিএম
মোরেলগঞ্জে দশ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বাগেরহাটের মোরেলগঞ্জে অভিযান চালিয়ে নয় হাজার ৭৩০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রোববার (৯ আগস্ট) ভোরে উপজেলার বারইখালী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬। এ সময় তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া এলাকার রতন হাওলাদারের ছেলে।

র‌্যাব-৬-এর দাবি, জাহিদুলের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদক-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জাহিদুল ইসলামকে উদ্ধার করা মাদকসহ মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)