যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফার্নিচার কিনে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৯:২৪ পিএম
ফার্নিচার কিনে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির

নতুন ঘরের জন্য আসবাবপত্র (ফার্নিচার) কিনতে বাড়ি থেকে বের হয়েছিলেন স্বামী-স্ত্রী। ফার্নিচার কিনেছিলেনও। কিন্তু বাড়িতে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় প্রাণ যায় দম্পতির।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর সেনানিবাসের প্রধান ফটকের সামনে এই ঘটনায় প্রাণ হারান মোটরসাইকেল আরোহী আব্দুর রশিদ (৩৬) ও তার স্ত্রী সাবিরা খাতুন (৩৩)।

নিহত দম্পতি যশোরের চৌগাছা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আব্দুর রশিদ তার স্ত্রী সাবিরাকে নিয়ে মোটরসাইকেলযোগে চৌগাছা থেকে যশোর শহরে আসেন নতুন ঘরের জন্য ফার্নিচার কিনতে। কাক্সিক্ষত ফার্নিচার কিনে তারা বাড়ি ফেরার পথে সেনানিবাসের মেইন গেটের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সাবিরা খাতুনের মৃত্যু হয়।

স্বামী আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করেন। অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গার কাছে বিকেলের দিকে তিনিও শেষ নিশ্বাস ত্যাগ করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে ভর্তির সময় ওই দম্পতির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগার কারণেই অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারী ও পরে ঢাকায় নেওয়ার পথে তার স্বামীর মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় যুক্ত ইজিবাইকটি শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)