যশোর, বাংলাদেশ || সোমবার, ১০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে ‘গুড নেবারস’ এর প্রজেক্ট ইনসেপশন সভা অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৯:১২ পিএম
শ্যামনগরে ‘গুড নেবারস’ এর প্রজেক্ট ইনসেপশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে জাপানভিত্তিক উন্নয়ন সংগঠন ‘গুড নেবারস’ এর প্রজেক্ট ইনসেপশন সভা (১০ আগস্ট) সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশ কান্ট্রি হেড বার্টিন গোমেজ এতে সভাপতিত্ব করেন।

সভায় উল্লেখ করা হয় স্থানীয় মালিকানা ও সরকারি অংশীদারিত্ব সুদৃঢ় করে দুর্যোগ ঝুঁকি হ্রাসে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের মুল লক্ষ্য। তিন বছর মেয়াদী এ প্রকল্পের আওতায় জেন্ডার সমতা আনায়ন, নারীর ক্ষমতায়নসহ তিনটি মৌলিক বিষয়কে অগ্রাধিকার দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। 

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় উপকুল রক্ষা বাঁধে এক লাখ গাছ লাগানোর মাধ্যমে উপকুলজড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা উপকূলীয় এ অঞ্চলে প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুড নেইবারস জাপানের এশিয়া সেকশন ম্যানেজার মিস মিয়ুকি সুজিই। 

প্রধান অতিথির বক্তব্যে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক প্রকল্পের প্রশংসা করে সার্বিক প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৈখালী ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন স্কুলের প্রধান, উপজেলা প্রেসক্লাব, প্রকল্প কর্মীসহ সংশ্লিষ্ট অংশীজন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)