যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ

খুলনা অফিস

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৫:২৮ পিএম
খুলনায় যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ

জেলার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সির বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে তিনটার দিকে দুইটি মোটরসাইকেলযোগে ছয়জন সন্ত্রাসী জলমা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে প্রবেশ করে। তারা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ করে।

উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি বলেন, ‘রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। গুলির শব্দে ঘুম ভেঙ্গে যায়। বাড়িতে অনেক মানুষের ভিড় ছিল তখন। এরপর বুঝতে পারি আমার ঘর লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। সকালেও এসেছিল পুলিশ। কারা এবং গুলির কারণ কী তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।’

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম খুলনা জানান, গুলিবর্ষণের ঘটনায় যুবদল নেতার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কয়েকটি বিষয়কে সামনে রেখে গুলির ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)