যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবিপ্রধান

যাত্রীনিরাপত্তা ও রেলযোগাযোগে গুরুত্ব

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৫:০৫ পিএম
আপডেট : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৫:৩৯ পিএম
বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবিপ্রধান

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সারদার নুরুল আমিন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের নিরাপত্তা ও যাত্রীসেবা ব্যবস্থা পরিদর্শন করেছেন। ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর পর বাংলাদেশ-ভারত যাত্রী চলাচল বাড়ার সম্ভাবনাকে সামনে রেখে তার এ পরিদর্শন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে পৌঁছান।

পরিদর্শনকালে ইমিগ্রেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান, নিরাপত্তাব্যবস্থা এবং সীমান্ত দিয়ে যাত্রীদের যাতায়াত পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শন শেষে এসবিপ্রধান সরদার নুরুল আমিন সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ ভারত ট্যুরিস্ট ভিসা চালু করেছে। এর ফলে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে যাত্রী চলাচল বাড়বে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীসেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং দুই দেশের মানুষের যাতায়াত আরও সহজ করতে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বেনাপোল-কলকাতা রেলযোগাযোগ দ্রুত চালুর ওপরও গুরুত্ব দেন এসবি প্রধান। তিনি বলেন, বিষয়টি রেল মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করা হবে। রেল যোগাযোগ চালু হলে বাংলাদেশ ও ভারতের যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।

পরিদর্শনকালে এসবিপ্রধানকে ইমিগ্রেশনের বর্তমান কার্যক্রম, যাত্রী পারাপারের পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও সেবার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)