যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৪:২৩ পিএম
আপডেট : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৪:৪৪ পিএম
মহেশপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

মহেশপুরে খালিশপুর-কোটচাঁদপুর সড়কের বারোমাসি ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় ট্রাকচালক মিজানুর রহমানসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) দুপুরে খালিশপুর থেকে কোটচাঁদপুরগামী সড়কের বারোমাসি ব্রিজ এলাকায় দ্রুতগতির বাস ও ট্রাকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকচালক মিজানুর রহমান গাড়ির কেবিনের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত ট্রাকচালকসহ অন্য যাত্রীদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে রাস্তা থেকে অপসারণের পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)