খুলনা প্রতিনিধি
গোসল পুকুরে নেমে পানিতে ডুবে খুলনায় আলী (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নগরীর গোবরচাকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকবর ওই এলাকার খালাসী মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পিতা গোলাম মোস্তফা জানান, শনিবার দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় আলী আকবর। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই জরুরি বিভাগ থেকে মরদেহ নিয়ে গেছেন।