অভয়নগর (যশোর) প্রতিনিধি
মাদক সেবনের পর জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে যশোরের অভয়নগরে আলমগীর হোসেন (২৯) নামে এক মাদকসেবীকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মহাকাল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন মহাকাল গ্রামের মৃত মোহাম্মাদ আলী খাঁর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার খায়রুজ্জামান জানান, সোমবার দুপুরে মাদক সেবন করে এলাকায় শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে আলমগীর হোসেন নামের এক মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, মাদক সেবনের পর জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে একজন মাদকসেবীকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।