যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাড়ি থেকে ২৮ ভরি সোনার গহনা টাকা চুরি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৯:২১ পিএম
বাড়ি থেকে ২৮ ভরি সোনার গহনা টাকা চুরি

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকার একটি বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। অজ্ঞাত চোরের বাড়িতে ঢুকে ২৮ ভরি সোনা ও নগদ টাকা চুরি করে নিয়েছে।

ধোপাখোলা এলাকার আব্দুল গণির ছেলে আব্দুর কাদের অভিযোগ করেছেন, তার দুইতলার একটি ফ্ল্যাটের উপরতলায় তিনি থাকেন। নিচতলায় মা ও ছোট ভাই মোস্তাফিজুর রহমান বসবাস করেন।

গত সোমবার তিনি তার ছোট ভাই ঢাকায় অবস্থান করছিলেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা দোতলা ও নিচতলার বিভিন্ন ঘরে তল্লাশি করে মোট ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার সকাল সাতটার দিকে গৃহপরিচারিকা এলে মা দরজা খুলে দেন এবং সাথে সাথে মেঝেতে পড়ে যান। পরে দেখতে পান ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়ানো ছিটানো। আলমারিতে রাখা দুইটি ফ্ল্যাটের মোট ২৮ ভরি সোনার গহনা নেই। তার ধারনা অজ্ঞাত চোর বা চোরচক্র তার মাকে বিষাক্ত কিছু ছিটিয়ে অজ্ঞান করে ওই চুরির ঘটনা ঘটায়।

এই ঘটনায় তিনি মঙ্গলবার যশোরে ফিরে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)