যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাবেক স্ত্রীকে কোপানোর অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৭:৫০ পিএম
সাবেক স্ত্রীকে কোপানোর অভিযোগে মামলা

সাবেক স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করায় মোফাজ্জেল হোসেন তাপস নামে এক ব্যক্তির বিরুদ্ধে যশোরে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে সাবেক স্ত্রী রাজিয়া সুলতানা বাদী হয়ে এ মামলা করেন।

অভিযুক্ত তাপস যশোর শহরে পুরাতন কসবা এলাকার তৌফিক হোসেন সরদারের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার বাসিন্দা রাজিয়া সুলতানা মামলায় উল্লেখ করেন, প্রায় ১৫ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে বিভিন্ন সময় তাপস তাকে ও তার ছেলে তাহসিন হোসেন অন্তিমকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। তাপসের বাসাও তাদের পাশাপাশি।
মামলায় আরও বলা হয়, ২ আগস্ট রাতে রাজিয়া তার নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি এসে তাকে ভয়ভীতি দেখিয়ে কিছু টাকা নিয়ে যায়। বিষয়টি তার ছেলে তাহসিন জানতে পেরে তাপসের বাড়িতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চান।

এসময় তাপস তার ছেলে তাহসিনের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করেন। একপর্যায়ে রামদা নিয়ে ছেলেকে আঘাত করতে গেলে রাজিয়া তা ঠেকানোর চেষ্টা করেন। এসময় দা-এর একটি কোপ তার ডান হাতের কব্জিতে লাগে। আরেকটি কোপ তার কাঁধে লাগে। এতে রাজিয়া মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে ও তার ছেলেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি সোমবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত তাপস পলাতক রয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)