যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে জমজ দুই ভাইয়ের জিপিএ-৫ অর্জন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৯:১২ পিএম
কোটচাঁদপুরে জমজ দুই ভাইয়ের জিপিএ-৫ অর্জন

এসএসসি পরীক্ষায় কোটচাঁদপুরে সাফল্য অর্জন করেছেন জমজ দুই ভাই তাছলিম আহমেদ ও তাওফিক আহমেদ। তারা দুই ভাই পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।

পরীক্ষায় মোট এক হাজার ২৫০ নম্বরের মধ্যে তাছলিম আহমেদ পেয়েছেন এক হাজার ১৯৫ নম্বর। যা কোটচাঁদপুর উপজেলায় সর্বোচ্চ নম্বর অর্জনের কৃতিত্ব। তাওফিক আহমেদ পেয়েছেন এক হাজার ১৮০ নম্বর। দুই ভাইয়ের নম্বরের ব্যবধান মাত্র ১৫।

তাছলিম ও তাওফিক কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

কোটচাঁদপুর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার ফারুক আহমেদ ও কোটচাঁদপুর বাজে বামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন সুলতানা দম্পতির জমজ সন্তান। তাদের এমন সাফল্যে শিক্ষক, বাবা-মা, সহপাঠী ও শুভাকাক্ঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, কুইজ ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও তারা দক্ষতা ও মেধার পরিচয় দিয়েছে।

তাদের বাবা ফারুক আহমেদ বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং দুই ছেলের অধ্যবসায়ের ফলেই আজকের এই সফলতা এসেছে। তারা যেনো এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই।

তাছলিম আহমেদ বলেছে, সবার আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় আমাদের এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও ভালো কিছু করার জন্য সবার দোয়া চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেন, তাছলিম ও তাওফিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষায় পারদর্শী। তারা বিদ্যালয়ের সাতজন ক্ষুদে বিজ্ঞানীর দুইজন। ওই সাত শিক্ষার্থী নাসায় গবেষণামূলক একটি প্রতিবেদন পাঠিয়ে দেশের মধ্যে দশম গ্রেডে প্রথম হয়েছিল। দুই ভাইয়ের এমন সাফল্যে আমরা গর্বিত।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)