যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায় জারিফা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৯:২৪ পিএম
মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায় জারিফা

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জারিফা আলম জিপিএ-৫ অর্জন করেছে। সে ভবিষ্যতে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায়।

জারিফার পিতা মাহাবুব আলম লাবলু দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক এবং মাতা আকলিমা খাতুন একজন গৃহিণী। জারিফার এই সাফল্য অর্জন ও ভালো ফলাফলে তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত আনন্দিত।
তার পিতা মাহাবুব আলম লাবলু বলেন, জারিফা ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী। সে যেন তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে সফল হতে পারে, সে জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

অনুভূতি প্রকাশ করে জারিফা জানায়, ‘এই ফলাফলের পেছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমার স্বপ্ন ভবিষ্যতে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা এবং মানুষের সেবা করা।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)