মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দিনকে আটক করেছে পুলিশ।
মহেশপুর থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। আব্বাস উদ্দিন উপজেলার শ্যামকুড় ইউনিয়নের লড়াইঘাট গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় নাশকতার একটি মামলা রয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আব্বাস উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।