যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘নাশকতার পরিকল্পনা’: যশোরে মহিলালীগ নেত্রী সাথী আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০১:৩০ পিএম
আপডেট : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৪:৫০ পিএম
‘নাশকতার পরিকল্পনা’: যশোরে মহিলালীগ নেত্রী সাথী আটক

নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে যশোর জেলা মহিলালীগের শিল্পবিষয়ক সম্পাদক বিলকিস সুলতানা সাথীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে শহরের বারান্দী মোল্লাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক বিলকিস সুলতানা সাথী ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, যশোরে আওয়ামী লীগের বিভিন্ন নাশকতার পরিকল্পনার সঙ্গে সাথী জড়িত থাকার বিষয়ে তাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। সর্বশেষ গত ৩১ জুলাই যশোরের রাজারহাট-রামনগর এলাকার পিকনিক কর্নারের (ক্ষণিকা) সামনে আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিলের পেছনে তার ইন্ধন ছিল বলে অভিযোগ রয়েছে। এ কারণে তাকে আটক করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)