যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে দুই যুবকের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২১ পিএম
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৮ পিএম
অভয়নগরে দুই যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের অপরাধে বাহারুল ইসলাম (৩৫) ও তুহিন ইসলাম (২২) নামে দুই যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত বাহারুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের আকবর আলীর ছেলে এবং তুহিন ইসলাম একই গ্রামের পূর্বপাড়ার রুস্তম মোল্যার ছেলে।

যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাফিজা খাতুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরে পর্যন্ত অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় নওয়াপাড়া বেঙ্গল রেলগেট এলাকা থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ বাহারুল ইসলাম এবং বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকা থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জামসহ তুহিন ইসলামকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা করে জরিমানা করেন।

রাফিজা খাতুন আরো জানান, অপর এক অভিযান বেঙ্গল টেক্সটাইল মিলসংলগ্ন আনিসুর রহমানের বাড়িতে চালানো হয়। এ সময় বাড়ির মালিক আনিসুর রহমানকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অভয়নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের অপরাধে দুই যুবককে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)