যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতাকারী সন্দেহে যশোরে ১২ জন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২১ পিএম
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৫ পিএম
নাশকতাকারী সন্দেহে যশোরে ১২ জন আটক

Subornovumi ছবি: আটক টিপু সুলতান

সন্ত্রাসবিরোধী আইনে এবং নাশকতার অভিযোগে যশোরে আওয়ামী লীগের ১২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে টিপু সুলতান, চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত ইবাদ খানের ছেলে মোনায়েম খান, বাদে খানপুর গ্রামের আবজেল হোসেনের ছেলে ভুট্টো রহমান, কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের মাঝেরপাড়ার মৃত আব্দুস সোবহানের ছেলে আবু শাহিন, ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের ইবাদ ফকিরের ছেলে শাহিন হোসেন, মির্জাপুর গ্রামের মোস্তফার ছেলে রাসেল হোসেন, ছুটিপুর বাজার এলাকার মৃত আবদার রহমানের ছেলে বাবলুর রহমান।

এছাড়া অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান, চেঙ্গুটিয়া গ্রামের দক্ষিণপাড়ার ইউসুফ আলী মোল্যার ছেলে রফিকুল ইসলাম, পায়রা গ্রামের হেকমত আলী মোল্লার ছেলে ইমদাদুল হক এবং শার্শা উপজেলার গোগা গ্রামের পশ্চিমপাড়ার রবিউল ইসলাম ও রফিউদ্দিনের ছেলে নিজাম উদ্দিনকে আটক করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)