যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দৌলতপুরে শ্রমিককে গুলি করে হত্যা

খুলনা অফিস

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ১১:৫৮ এ এম
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৩১ পিএম
দৌলতপুরে শ্রমিককে গুলি করে হত্যা

নগরীর দৌলতপুরে প্রকাশ্যে আব্দুল জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয় কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকালে খুলনা-যশোর মহাসড়কে কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি জলিলকে লক্ষ্য করে পর পর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জলিলের বুকে ও পিঠে দুই রাউন্ড গুলি বিদ্ধ হয়।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা যায়নি।

তিনি আরো বলেন, মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ঘটনার সময় দৌলতপুর থানার সি‌ভিল টিম পাশে অবস্থান কর‌ছিল। গুলির শব্দ শুনে তারা দুর্বৃত্তদের ধাওয়া করে। এ সময় দুস্কৃ‌তকারী মো. রাসেল (৩২) ও আসিফ মোল্লা (২৫) নামে দুইজনকে চিনতে পারে পুলিশ। ধাওয়া কর‌লে আসিফ ও অজ্ঞাত ব‌্যক্তি মোটরসাইকেলযো‌গে ঘটনাস্থল ত‌্যাগ ক‌রেন। রা‌সেল ওরফে পি‌চ্চি রা‌সে‌ল পিস্তলসহ পার্শ্ববর্তী ব‌স্তি‌তে পা‌লি‌য়ে যান । তাকে ১৫‌ দিন আগে দৌলতপুর থানা পু‌লিশ আটক ক‌রে আদালতে হাজির করেছিল। কিন্তু এরই মধ্যে জামিনে মুক্তি পেয়ে তিনি হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত হলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)