সাতক্ষীরা প্রতিনিধি
সুবর্ণভূমি-
ছবি:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি পেশায় সুইপার ছিলেন বলে জানা গেছে।
নিহতের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, রোববার সকালে কাজের উদ্দেশ্যে তাদের বাবা বাইসাইকেলে করে পাটকেলঘাটা বাজারে যাচ্ছিলেন। পথে শাকদাহ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।