যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আমাদা-লক্ষ্মীপাশা জাগরণী সংঘের আত্মপ্রকাশ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
আমাদা-লক্ষ্মীপাশা জাগরণী সংঘের আত্মপ্রকাশ

নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা এলাকায় আত্মপ্রকাশ হলো সমাজসেবামূলক প্লাটফর্ম আমাদা-লক্ষ্মীপাশা জাগরণী সংঘ।

শুক্রবার বিকেলে এ সংঘের আত্মপ্রকাশ ঘটে। এখানকার সদস্যরা হলেন-লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা গ্রামের সন্তানরা। যারা বর্তমানে লক্ষীপাশায় বসবাস করছেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন-অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বদরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খান হাবিবুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিমুজ্জামান, প্রধান শিক্ষক কায়সার উদ্দিন খান হারুন, প্রধান শিক্ষক এসএম আজাদ হোসেন, শিক্ষক কে এম রবিউল ইসলাম এবং কে এম নজিবার রহমান।

বক্তারা বলেন, সমাজসেবামূলক প্লাটফর্ম আমাদা-লক্ষ্মীপাশা জাগরণী সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা, বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করা।

পরে সংগঠনের উপদেষ্টা এবং আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে উপদেষ্টা হলেন গোলাম মোর্তজা খান, বদরুল ইসলাম, খান হাবিবুর রহমান, মধু মঙ্গল বিশ্বাস এবং লায়েক হোসেন মৃধা।

আহবায়ক হয়েছেন কেএম রেজাউল ইসলাম ও সদস্য সচিব কেএম রবিউল ইসলাম। সদস্য আছেন- তসলিমুজ্জামান, তারিকুল ইসলাম ছবি, কেএম নজিবর রহমান, জিয়াউর রহমান ও শাহিন তালুকদার।

কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)