যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাগেরহাটে ঘর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০১:৩৭ পিএম
বাগেরহাটে ঘর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে সুজন শেখ (২৩) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুজন শেখ হোচলা গ্রামের মৃত শেখ আবুল হোসেনের ছেলে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ জানায়, রাতে খাবার খেয়ে সুজন শেখ ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুম ভাঙার পর স্ত্রী তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গভীর রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে কিছু জানা যায়নি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুজন শেখ আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)