যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেসবুকে 'মিথ্যা প্রচারের' অভিযোগে বাঘারপাড়া বিএনপি নেতার আইনি নোটিশ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০০ এ এম
ফেসবুকে 'মিথ্যা প্রচারের' অভিযোগে বাঘারপাড়া বিএনপি নেতার আইনি নোটিশ

সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ এনে যশোরের বাঘারপাড়ায় তুহিন (৩০) নামে এক যুবককে লিগ্যাল নোটিশ (উকিল নোটিশ) পাঠিয়েছেন এক বিএনপি নেতা। তুহিন উপজেলার দোহাকুলা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত হামিদ সরদারের ছেলে।

গত ১৫ সেপ্টেম্বর বাঘারপাড়া উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক ও দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনকে জড়িয়ে 'চাঁদাবাজি'সহ বিভিন্ন অভিযোগে একটি পোস্ট দেওয়ায় তার (জাহাঙ্গীর) পক্ষে অ্যাডভোকেট আমিনুর রহমান এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে দেওয়া শর্ত পুরনে ব্যর্থ হলে তুহিনের নামে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হবে বলে উল্লেখ করা হয়।

নোটিশে জানানো হয়, '১৪ সেপ্টেম্বর এমডি. তুহিন নামের একটি ফেসবুক আইডি থেকে জাহাঙ্গীর হোসেনের নাম, রাজনৈতিক ও সামাজিক পরিচয় এবং ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করা হয়েছে'।

'ফেসবুকের ওই পোস্টে জাহাঙ্গীর হোসেনকে উদ্দেশ্য করে দোহাকুলা ইউনিয়নে 'চাঁদাবাজির রাজত্ব' গড়ে তোলার অভিযোগ করা হয়েছে'।

একই পোস্টে বাঘারপাড়ার এক কৃষকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগও করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

তবে জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকে এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে নোটিশে বলা হয়েছে, প্রকাশিত বিষয়ের সঙ্গে তার মক্কেলের কোনো সম্পর্ক নেই।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ফেসবুক পোস্টটি বিভিন্ন ব্যক্তি দেখতে, পড়তে ও শেয়ার করতে পারায় তা ছড়িয়ে পড়ে। এতে জাহাঙ্গীর হোসেনের রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুন্ন হয়েছে।

আইনি নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট ফেইসবুক পোস্ট, মানহানিকর বক্তব্য ও ছবি সরিয়ে এর জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে জাহাঙ্গীর হোসেনের সুনাম, মানসিক, সামাজিক, রাজনৈতিক, পেশাগত ও আর্থিক ক্ষতির জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করা হয়। নাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত তুহিন হোসেন বলেন, এখনো নোটিশ হাতে পাইনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)