যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মাংস খাইয়ে অচেতন করে স্বর্ণ-টাকা লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ১০:৫৫ এ এম
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৭ পিএম
যশোরে মাংস খাইয়ে অচেতন করে স্বর্ণ-টাকা লুটের অভিযোগ

যশোর শহরের মুড়লী মোড় এলাকায় গরুর মাংসের সঙ্গে অচেতন করার ওষুধ মিশিয়ে একটি ভাড়াটিয়া পরিবারের সদস্যদের খাওয়ানোর পর চার ভরি স্বর্ণালংকার ও নগদ দশ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার রাতে মুড়লী মোড় এলাকার মোকারামের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন নড়াইলের নড়াগাতী থানার কাটাদুলা গ্রামের মৃত শাহাদত মোল্লার ছেলে শাহরিয়ার ইমতিয়াজ (৪৫), তার স্ত্রী লিমা খানম (৩৪) এবং তাদের ছেলে মাসুদ (৭)। তারা ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ভুক্তভোগীদের স্বজনদের বরাতে জানা যায়, রাতে গরুর মাংস খাওয়ার পর পরিবারের তিন সদস্যই অচেতন হয়ে পড়েন। ভোর ৪টার দিকে লিমা খানমের জ্ঞান ফিরলে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে শাহরিয়ার ইমতিয়াজ ও তার ছেলে মাসুদ পুরুষ মেডিসিন ওয়ার্ডে এবং লিমা খানম মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম বলেন, তিনজনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

যশোর কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের জ্ঞান ফেরার পর অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)