যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৪৩ পিএম
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫১ পিএম
কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। তাদের গুলিতে আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল ও আবেদ আলী শেখের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় হামলায় উভয় পক্ষের ১১ জন আহত হন। আহতদের মধ্যে রাসেল শেখ, হাসান শেখ, মতি মল্লিক, সেলিম শেখ, আজিম গাজি, কালন শেখ, ইসরাফিল শিকদার ও মুক্তি শেখের নাম জানা গেছে। আহত অন্য তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিতে আহত হয়েছেন বলে শুনেছি। তবে তারা গুলিতে আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। চিকিৎসক বিষয়টি নিশ্চিত করতে পারবেন।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)