মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলামকে আটক করেছে মহেশপুর থানা-পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর শহরের একটি সেলুনের দোকান থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, বিএনপির হুদা শ্রীপুর কার্যালয় ভাঙচুরের মামলায় সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।