যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় নিহত কাউন্সিলর টিপুর ভাই ‘১৫৪ রাউন্ড গুলিসহ’ গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৪:৩৩ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৪:৪৯ পিএম
খুলনায় নিহত কাউন্সিলর টিপুর ভাই ‘১৫৪ রাউন্ড গুলিসহ’ গ্রেপ্তার

খুলনায় নিহত সাবেক আওয়ামী লীগ নেতা ও কেসিসির সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর বাড়ি অভিযান চালিয়ে তার বড় ভাই গোলাম রসুলকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ১৫৪ রাউন্ড অবৈধ গুলি ও একটি ধারালো চাকু উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নগরীর দৌলতপুর থানার উত্তর দেয়ানা এলাকার হোসেন শাহ রোডের বাড়িতে এ অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাম রসুলের শোয়ার ঘরের আলমারি থেকে ১৪১ রাউন্ড পয়েন্ট টু-টু (.২২) বোরের গুলি, ১৩ রাউন্ড শটগানের গুলি ও একটি ছুরি জব্দ করা হয়।

কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, উদ্ধার করা গুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তার গোলাম রসুল পেশায় শিক্ষক। তিনি পুলিশকে জানান, উদ্ধার করা গুলিগুলো তার নিহত ভাই টিপুর রেখে যাওয়া।

উল্লেখ্য, গত বছর কক্সবাজার সমুদ্রসৈকতে গুলি করে হত্যা করা হয়েছিল খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী টিপুকে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)