যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কপালিয়ায় আট দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৮:৪৪ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৯:০৩ পিএম
কপালিয়ায় আট দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

মণিরামপুরের কপালিয়া ইয়ং স্টার যুব সংঘের উদ্যোগে আয়োজিত আট দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফুলতলার কাটেংগা একাদশ একটি মাত্র গোল করে। খেলায় বন্ধুমহল মণিরামপুর কোন গোল করতে না পারায় কাটেংগা একাদশ বিজয়ী হয়। দলের পক্ষে গোলটি করেন ইব্রাহিম হোসেন।

‘আয়রে যুবক, আয়রে কিশোর, আয়রে তরুণদল, মাদক জুয়া মোবাইল ছেড়ে খেলার মাঠে চল’ স্লোগানকে ধারণ করে আট দলীয় মিনি ফুটবল শুরু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে কপালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইয়ং স্টার যুব সংঘের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আনিছুর রহমান, কপালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সেলিম রেজা, ওয়ার্ড বিএনপি সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাক, যুগ্ম সম্পাদক সেলিম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কপালিয়া ইয়ং স্টার যুব সংঘের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, মাঠে পানি থাকায় কপালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা যাচ্ছে না। এজন্য মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছে। তিনি দ্রুত স্কুলের মাঠে সকল প্রকার খেলা আয়োজনের জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)