যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৪:৩১ পিএম
মেহেরপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগরে বাবুপুর গ্রামের একটি আমবাগান থেকে রজনী খাতুন নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে গ্রামের মাঠের একটি আমবাগানে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত রজনী খাতুন মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের রিপন শেখের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে স্বামী রিপন শেখের হাতে নির্যাতনের শিকার হতেন রজনী। কয়েক মাস আগে তাকে বাবার বাড়ি রশিকপুরে পাঠিয়ে দেওয়া হয়। তবে তিন দিন আগে তিনি আবারও স্বামীর বাড়িতে ফিরে আসেন।

স্থানীয়দের ভাষ্য, রজনীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার বাবা রশিদুল ইসলামকে মোবাইল ফোনে হুমকি দেন রিপন শেখ। এর মধ্যেই মঙ্গলবার সকালে আমবাগান থেকে রজনীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে এলাকায়।
 এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত চলছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)