যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর-জীবননগর সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

আড়াই মাসে ৩ কোটি ৭৯ লাখ টাকার মালামাল উদ্ধার, আটক ১৭

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৮:০৬ পিএম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১০:১৯ পিএম
মহেশপুর-জীবননগর সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে গত আড়াই মাসে তিন কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৬৯ টাকা মূল্যের মাদক ও চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তের দৈর্ঘ্য ১০৪ দশমিক ৫ কিলোমিটার।

এর মধ্যে মহেশপুর অংশে ৭০ কিলোমিটার এবং জীবননগর অংশে ৩৪ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত রয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সীমান্ত পারাপার, মানবপাচার ও মাদকসংক্রান্ত অপরাধের প্রবণতা বেশি। অন্যদিকে জীবননগর সীমান্তে সোনার চোরাচালান ও মাদকসংক্রান্ত অপরাধের প্রবণতা বেশি।

এসব অপরাধ নিয়ন্ত্রণে সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে থেকে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১০৪ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও ৫৭৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১৩৮ জনকে আটক করা হয়েছে।

একই সময়ে এক হাজার ১১৯ বোতল বিদেশি মদ, ছয় হাজার ৭৩২ পিস ইয়াবা, ৪৯ দশমিক ৭২ কেজি গাঁজা এবং আট হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে মহেশপুর ও জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে গত ২৭ সেপ্টেম্বর মহেশপুর সীমান্তের খোশালপুর এলাকায় ভারত থেকে একজনকে অবৈধভাবে পুশইন করার চেষ্টা প্রতিহত করে বিজিবি।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সব সময় সতর্ক অবস্থানে রয়েছেন।

সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)