যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৯:৩৭ পিএম
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার

কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাটিকাবাড়ি এলাকার মৃত আমির সর্দারের ছেলে আব্দুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল মালেক সর্দার কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা।

রোববার (২২ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আব্দুল মালেক সর্দারকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, শনিবার মধ্যরাতে পাটিকাবাড়ি থেকে আব্দুল মালেক সর্দারকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।

রোববার সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)