যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক রিমান্ডে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৯:৪২ পিএম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ১০:০২ পিএম
ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক রিমান্ডে

যশোরের অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেপ্তার সহকারী শিক্ষক ইমরান হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (২২ নভেম্বর) রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ এ আদেশ দিয়েছেন।

ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা (রানাভাটা) এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার অভিযোগে জানা গেছে , গত ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে যায়। প্রথম ক্লাস শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বাথরুমে গেলে সেখান থেকে বের হওয়ার সময় শিক্ষক ইমরান হোসেন তার হাত ধরে শিক্ষকদের বাথরুমে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

পরে অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষক ছাত্রীকে ছুটি দিয়ে দেন। বাড়িতে ফিরে প্রথমে মাকে মারধরের কথা জানায় শিশুটি। পরদিন ২৭ অক্টোবর স্কুলে না গিয়ে মনমরা অবস্থায় বিছানায় শুয়ে থাকলে মা স্কুলে যাওয়ার কথা বলেন। এ সময় কান্নাকাটি করে সে ধর্ষণের ঘটনা জানায়।

অসুস্থ শিশুটিকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ২৭ অক্টোবর শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। ১০ নভেম্বর ভোরে রাজধানীর মিরপুর-১ এলাকার বউবাজার বটতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ইমরানকে আদালতে সোপর্দ ও সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই হোসেন আলী।

রোববার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)