যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ মার্চ ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুনে অভিযুক্ত ইবির তিন শিক্ষক-কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৫ মার্চ,২০২৬, ০৭:৫৪ পিএম
আপডেট : রবিবার, ১৫ মার্চ,২০২৬, ০৮:৪০ পিএম
খুনে অভিযুক্ত ইবির তিন শিক্ষক-কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর্মচারীর ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যাকান্ডে জড়িত সন্দেহভাজন এজাহার নামীয় তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ মার্চ) কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পারভেজ এই আদেশ দেন।

এর ফলে ইবি’র দুই শিক্ষক সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান এবং কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস দেশত্যাগ করতে পারবেন না।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া আদালত পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ইবি শিক্ষক হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইবি থানার পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।

আদালত শুনানি শেষে তিন আসামির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। আদেশের কপি সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগসহ বহির্গমন বিভাগে প্রেরণের প্রস্তুতি চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, ইতিমধ্যে হত্যকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ সকল আলামত জব্দ করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন আলামত ফরেন্সিক টেস্টের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করার জন্য পাঠানো হয়েছে। একইসাথে আসামিদের গ্রেপ্তারে আইন প্রয়োগকারী সংস্থার সবগুলো ইউনিট কাজ করছে। খুব শিগগির আসামি গ্রেপ্তার হবে।

তদন্তকারী কর্মকর্তা জানান, এই মামলার আসামি ইবি কর্মচারী সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামের বাসিন্দা খন্দকার হামিদুর রহমানের ছেলে খন্দকার ফজলুর রহমান পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন। ফজলুর রহমান সুস্থ হয়ে কথা বলতে পারলেই এই হত্যা সঠিক রহস্য উদ্ঘাটিত হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। এছাড়া, মামলার এজাহার নামীয় অপর আসামি ইবি প্রশাসন কর্তৃক বরখাস্ত হওয়া সমাজ কল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার এবং দুজন সহকারী অধ্যাপকের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, ইবি শিক্ষক হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে প্রতিদিনই বিভিন্ন সংগঠন ও নিহতের স্বজনদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

মামলার বাদী নিহতের স্বামী মুহা. ইমতিয়াজ সুলতান দাবি করেন, ‘ঘটনার পর দশ দিন অতিক্রান্ত হলেও নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। নাকি ইচ্ছা করে গ্রেপ্তার করছে না কিছু বুঝতে পারছি না। আসামিরা তো আকাশ দিয়ে উড়ে যায়নি। দেশের মধ্যেই অবস্থান করছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)