যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হত্যামামলায় ‘ডিজে হৃদয়’ আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ১০:২১ পিএম
আপডেট : শুক্রবার, ৮ মে,২০২৬, ১১:১১ পিএম
হত্যামামলায় ‘ডিজে হৃদয়’ আটক

যশোর শহরতলীর খোলাডাঙ্গায় ব্যবসায়ী নেতা ও জামায়াত কর্মী আমিনুল ইসলাম সজল হত্যার সাথে জড়িত অভিযোগে হৃদয় ওরফে ডিজে হৃদয়কে আটক করেছে সিআইডি পুলিশ।

আটক হৃদয় শহরের হৃদয় খড়কি এলাকার আবু বক্করের ছেলে।

শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর আরবপুর ধোপাখোলা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন সজল। এ ঘটনায় কোতোয়ালি থানায় সজলের ভাই আজাহারুল ইসলাম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়।

এ ঘটনায় আটক আসামিদের মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক তুষার কুমার মন্ডল জানান, এ হত্যার সাথে জড়িত আসামিদের জবানবন্দীতে উঠে আসে হৃদয়ের নাম।

আটকের পর হৃদয় পুলিশকে জানিয়েছেন, আসামি আলআমিন ও স্মরণ এ ঘটনার সাথে জড়িত। এছাড়া, তিনি এ মামলার প্রধান আসামি সন্ত্রাসী কামরুল ওরফে খোড়া কামরুল বাহিনীর সদস্য।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)