মাগুরা প্রতিনিধি
ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ।
শনিবার (২৩ মে) দুপুরে মাগুরা দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে নৃশংভাবে গলা কেটে হত্যার ঘটনায় ভোক্ষ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, শিশু ধর্ষণ ও হত্যা শুধু একটি পরিবার নয়, সমগ্র সমাজের ভয়াবহ নির্মম চিত্র ফুটে উঠে।
বক্তারা রামিসা হত্যার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টামূলক শাস্তির দাবি জানান। বলেন, ধারাবাহিভাবে শিশু ও নারীর ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা প্রমাণ করে রাষ্ট ও সমাজ শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ ।
মাগুরায় আট বছর বয়সী আছিয়াকে নির্মমভাবে ধর্ষণ ও নির্যাতণ করে হত্যার ঘটনায় সারাদেশে বিচারের দাবিতে আন্দোলন হয়েছিল। এক বছরেও বিচার পাওয়া যায়নি।
শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে নারী ও শিশুবান্ধন সচেতনতা ও মানবিক মূল্যেবোধ গড়ে তোলার উদ্যোগ গ্রহণে আহবান জানানো হয় সমাবেশ থেকে।
বিক্ষোভ সমাবেশে বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভাপতি প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠক আসানুর ইসলাম, সাবেক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক ভবতোষ বিশ্বাস জয় এবং ঝলক দত্ত।