যশোর, বাংলাদেশ || রবিবার, ৩১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চাঁদার দাবিতে জুয়েলারি দোকান লুটের অভিযোগ, সন্দেহভাজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৩১ মে,২০২৬, ০৮:২৩ পিএম
চাঁদার দাবিতে জুয়েলারি দোকান লুটের অভিযোগ, সন্দেহভাজন আটক

যশোরে প্রকাশ চন্দ্র রক্ষিত নামে একজন জুয়েলারি ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির মামলায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (৩০ মে) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার নতুনহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক আল আমিন ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া পূর্ব পাড়ার আব্দুল হামিদের ছেলে।

ডিবি পুলিশ জানায়, ২০২৪ সালের ১৫ নভেম্বর নতুনহাট বাজারের সৌরভ জুয়েলার্সের মালিক প্রকাশ চন্দ্র রক্ষিত একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো আসামিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় চাঁদাবাজি মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ করেছিলেন, ‘বড় মেঘলা গ্রামের জাহিদুল ইসলামসহ অজ্ঞাতনামা আসামিরা ২০২৪ সালের ৫ আগস্ট রাত ৮টার দিকে তার তেঘরিয়ার গ্রামের বাড়িতে চড়াও হন। এসময় তারা তার দোকান ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের ভয় দেখিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন তিনি তাদেরকে ২৫ হাজার টাকা চাঁদা দেন। পরদিন ভোরে প্রকাশ চন্দ্র রক্ষিত খবর পান, তার দোকান খোলা রয়েছে। এ খবর পেয়ে তিনি সেখানে গিয়ে দেখেন, ৫ আগস্ট রাতের কোনো এক সময় আসামিরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় সাড়ে ৮ ভরি সোনার অলঙ্কার ও ২ কেজি রূপার অলঙ্কার লুট করে নিয়ে গেছে।’

সূত্র জানায়, চাঁদাবাজির ওই মামলাটি তদন্ত করছেন ডিবি পুলিশের এসআই বাবলা দাস। মামলাটি তদন্তকালে ঘটনার সাথে জড়িত হিসেবে আল আমিনের সম্পৃক্ততা উঠে আসে। এর প্রেক্ষিতে তিনি তাকে আটক করেছেন। রোববার (৩১ মে) তাকে আদালতে সোপর্দ করা হলে আল আমিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)