যশোর, বাংলাদেশ || রবিবার, ৩১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কাজীর নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৩১ মে,২০২৬, ০৮:৪৪ পিএম
আপডেট : রবিবার, ৩১ মে,২০২৬, ০৯:২৭ পিএম
কাজীর নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কাজীর নাম ভাঙিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দুইজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন হাফিজুর রহমান নামে একজন কাজী।

অভিযুক্তরা হলেন, যশোর সদর উপজেলার আগ্রাইল গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মাহাবুবুর রহমান ও কোদালিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সোলাইমান হোসেন সোহাগ।

রোববার (৩১ মে) সদর উপজেলা লেবুতলা ইউনিয়নের কাজী হাফিজুর রহমান এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি লিখেছেন, দীর্ঘবছর ধরে সুনামের সাথে লেবুতলা ইউনিয়নে কাজী হিসেবে দায়িত্বপালন করে আসছেন। একই ইউনিয়নের বাসিন্দা মাহাবুব এবং সোহাগ তার সিল ও সাক্ষর জাল করে বিয়ে ও তালাক করিয়ে দেওয়ার নামে বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে।

৩০ মে আগ্রাইল গ্রামের এক মেয়েকে বিয়ে পড়ানোর পর ওই দুইজন কাজীর নাম ব্যবহার করে নগদ টাকা হাতিয়ে নেয়। কালীগঞ্জের এক মেয়েকে মোটা অংকের টাকার বিনিময়ে ভুয়া এফিডেভিট বানিয়ে বিয়ে দিয়ে টাকা নিয়েছে তারা। এছাড়া ৯ মে মাহাবুব ও সোহাগ বীর নারায়ণপুর গ্রামের একজনের স্ত্রীকে তালাক করিয়ে দিয়ে কাজীর নাম উল্লেখ করে মোটা অংকের টাকা নিয়েছেন। এসব বিষয় নিয়ে এলাকায় আলোচনা হওয়ায় বিষয়টি বুঝতে পেরে জেলা কাজী সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তিনি থানায় এ অভিযোগ দিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)