যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে চুরি মামলার সন্দিগ্ধ আসামি আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৭:১৮ পিএম
যশোরে চুরি মামলার সন্দিগ্ধ আসামি আটক

যশোরের চাঁচড়া ডালমিল এলাকার ‘মিরপুর ইনস্টিটিউট অব নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি সেন্টার’ থেকে কম্পিউটার, এসি, ফ্রিস, ফ্যান, সিসি ক্যামেরাসহ ১২ লাখ টাকার মালামাল চুরির মামলায় শহীদ শেখ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল পীর সাহেবের গলির ভাড়াবাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার ইদ্রিসের বাড়ির ভাড়াটিয়া শফিকুল শেখের ছেলে।

কোতোয়ালি থানায় দায়েরকরা মামলার সন্দিগ্ধ আসামি শহীদ শেখ বলে পুলিশ দাবি করেছে।

কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম বলেন, গত ১১ এপ্রিল বিকেল ৫টা থেকে ১৯ এপ্রিল সকাল পৌনে ৯টার মধ্যে যে কোন সময় অজ্ঞাত চোর বা চোরচক্র চাঁচড়া ডালমিল এলাকায় অবস্থিত ওই অফিসের নিচের দুটি গোডাউন ও তৃতীয়তলার ভেন্টিলেটার ভেঙে ১২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এর মধ্যে আছে ২৫টি কম্পিউটারের সিপিইউ, একটি ল্যাপটপ, একটি এসি, একটি আইপিএস, ৩টি সিসি ক্যামেরা, একটি ডিভিআর মেশিন, ফ্রিজের যন্ত্রাংশ, ১৮টি সিলিং ফ্যান, বিভিন্ন সাইজের থাই অ্যালুমেনিয়াম ও বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স মালামাল চুরি করে নিয়ে যায়।

এই ঘটনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এছাড়া গত ১৯ জুন ফের ওই প্রতিষ্ঠানে ভবনের ভেন্টিলেটার ভেঙে সিলিং ফ্যান চুরি হয়। এই চুরির সাথে শহীদ যুক্ত বলে বিভিন্ন প্রকার তদন্তে উঠে এসেছে। ফলে ২০ জুন রাতে তাকে আটক করা হয়। চুরির ঘটনার আটক শহীদ প্রাথমিকভাবে স্বীকার করেছে।

রোববার (২১ জুন) তাকে যশোরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)