যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় স্কুলছাত্রী ধর্ষণচেষ্টাকারী খুনির মৃত্যুদণ্ড

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৩:৫৯ পিএম
আপডেট : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৪:৩১ পিএম
মাগুরায় স্কুলছাত্রী ধর্ষণচেষ্টাকারী খুনির মৃত্যুদণ্ড

মাগুরার শ্রীপুরে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী রাজিয়া সুলতানাকে (১২) ধর্ষণচেষ্টা ও নৃশংসভাবে গলা টিপে হত্যার দায়ে আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের বাসিন্দা ও স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া সুলতানা মাঠে জমিতে রসুন তুলতে যায়। সেখানে একই গ্রামের বাসিন্দা হাসান শেখ তাকে জোরপূর্বক নদীর পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে হাসান রাজিয়ার গলার ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ব্লেড দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

তদন্ত চলাকালীন ঘটনাস্থল থেকে আলামত হিসেবে উদ্ধার করা চুল ও অন্যান্য নমুনার সঙ্গে আসামি হাসান শেখের ডিএনএ মিলে যায়, যা আদালতে আসামির বিরুদ্ধে অপরাধের শক্ত প্রমাণ হিসেবে গৃহীত হয়। এ মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

রায়ের পর সন্তোষ প্রকাশ করে নিহত রাজিয়ার মা ছবিরন নেছা বলেন, 'হাসান আমাদের গ্রামেরই ছেলে। সে আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। রসুনখেত থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে এই নৃশংস ঘটনা ঘটায়। এই রায়ে আমি সন্তুষ্ট, তবে দ্রুত এই ফাঁসির রায় যেন কার্যকর করা হয়।'

আদালত চত্বরে উপস্থিত এক তরুণ আইনজীবী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'আইনি প্রক্রিয়ার জটিলতার কারণে কিছুটা সময় লাগলেও সঠিক তদন্ত ও ডিএনএ রিপোর্টের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট এবং আশা করছি উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে এবং দ্রুত কার্যকর করা হবে।'

এর আগে মাগুরায় বহুল আলোচিত আছিয়া হত্যা মামলায়ও আসামির মৃত্যুদণ্ডের রায় হয়েছে, যা এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)