যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তিন দফা দাবিতে মোচিক শ্রমিকদের গেট মিটিং

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ১২:৫৩ পিএম
আপডেট : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৪:১১ পিএম
তিন দফা দাবিতে মোচিক শ্রমিকদের গেট মিটিং

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলসের (মোচিক) শ্রমিক-কর্মচারীরা তিন দফা দাবিতে গেট মিটিং করেছেন।

বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে মিলের টাইম অফিস গেটে এ কর্মসূচি পালিত হয়।

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, অবিলম্বে স্থগিত আদেশ প্রত্যাহার করে মৌসুমি জনবল হতে স্থায়ীকরণ ও সমন্বয় করা, সরকার ঘোষিত ১৫% প্রণোদনা প্রদান এবং পে-কমিশনের ন্যায় মজুরি কমিশন বাস্তবায়ন ও নতুন মজুরি কমিশন ঘোষণা করা।

গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগারমিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাধারণ সম্পাদক ও শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য-১ মিলন বিশ্বাস, সহ-সভাপতি সাহাদ আলী, সহ-সাধারণ সম্পাদক-১ কামরুজ্জামান টুটুল এবং সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ শ্রমিক ইউনিয়নের নেতারা।

বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে পরবর্তীতে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল ও দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। এছাড়া আগামী ২২ জুলাই বুধবার সকালে বিক্ষোভ মিছিলসহ সকাল ১০টা থেকে চার ঘণ্টা কর্মবিরতি এবং ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)