যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জটিলতা শেষে ঝিকরগাছায় মডেল মসজিদের স্থান চূড়ান্ত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট : সোমবার, ২০ জুলাই,২০২৬, ১০:৩৭ পিএম
জটিলতা শেষে ঝিকরগাছায় মডেল মসজিদের স্থান চূড়ান্ত

দীর্ঘদিনের প্রশাসনিক ও কারিগরি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে যশোরের ঝিকরগাছায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পথ সুগম হয়েছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর ঝিকরগাছা কার্যালয়ের জমিতে প্রকল্পটি বাস্তবায়নের প্রয়োজনীয় প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণকাজ শুরু হবে।

সোমবার (২০ জুলাই) সকালে সম্ভাব্য নির্মাণস্থল পরিদর্শন শেষে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দিন ফরিদ সাংবাদিকদের বলেন, প্রশাসন, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে স্থান নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অনাপত্তিপত্র (এনওসি) ইস্যুর প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে থাকা অধিকাংশ কারিগরি জটিলতা ইতিমধ্যে দূর হয়েছে। অবশিষ্ট আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে নির্মাণকাজ শুরু করা হবে। এ লক্ষ্যে বিটিসিএল, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হয়েছে।

বহুল প্রতীক্ষিত এ প্রকল্প বাস্তবায়নের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, পৌর শহরের প্রাণকেন্দ্রে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে আধুনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হলে দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি অব্যবহৃত সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং এলাকার নিরাপত্তা ও পরিবেশেরও উন্নতি ঘটবে।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানার প্রতিনিধি আরাফাত কল্লোল, বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)