যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে রেজা আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৪ জানুয়ারি,২০২৬, ০৭:৩০ পিএম
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে রেজা আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কুষ্টিয়ার-১ (দৌলতপুর) আসনে ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কুষ্টিয়া জেলার চারটি নির্বাচনী আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো: ইকবাল হোসেন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর রেজা আহমেদের মনোনয়পত্র বৈধ ঘোষণা করেন। সেসময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এই আসনে (কুষ্টিয়া-১) আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ মোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে দুইজনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হওয়ায় বৈধ প্রার্থী রইলো ছয়জন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)