যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৭:৩৫ পিএম
আপডেট : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৮:১৫ পিএম
শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক

দেবহাটায় শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তুলতে স্থানীয় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিও ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর ও অংশীদারত্ব সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা ইউনিয়নের ইউপি সদস্য আজগার আলী, ইউপি সদস্যা রেহেনা পারভিন, পারুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য অসীম ঘোষ, ফারহানা মুক্তি, কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য শিরিনা রসুল, শ্যামলী রানী, শিশুশ্রম প্রতিরোধ কমিটির সালাউদ্দিন আহমেদ, লিটন ঘোষ বাপি, গ্রাম উন্নয়ন কমিটির উত্তম রায়, ফিরোজ শাহ আলম প্রমুখ।

উপজেলাকে শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে অনুষ্ঠানে ভিডিএস সদস্য, সিএল মনিটরিং কমিটি, সিবিও, ইউনিয়ন পরিষদের সদস্য, ব্যবসায়ীরা অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)