যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ মহড়া

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৮:৫৮ পিএম
যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ মহড়া

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকরি পদক্ষেপের অংশ হিসাবে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যশোর শহরে মহড়া দিয়েছে।

বুধবার রাতে রাত ৮টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ মহড়া শুরু হয়।

শহরের পালবাড়ি, চাঁচড়া চেকপোস্ট, মুড়লী. মনিহার, হাইকোর্ট মোড়, নিউ মার্কেট বাবলাতলা ব্রিজ, কাঁঠালতলা, কাজীপাড়া, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, দড়াটানা, চিত্রার মোড়, চৌরাস্তা, চালখাম্বা, সরকারি মুরগীখামার এলাকা, ভেটেনারী মোড়, বাবলাতলা, কলাবাগান, মেডিকেল মোড়, আশ্রম রোড, রেলস্টেশন, চাঁচড়া রেলগেট, মুজিব সড়ক, দাড়াটানা, ঘোপ বাবলাতলা, পিবিআই মোড়, পুলিশলাইন হয়ে প্যারিস রোডে গিয়ে শেষ হয়।

মহড়ায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অফস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রভেশন) রাইসুল ইসলাম, র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার, যশোর জেলা আনসার ও ভিডিপির অতিরিক্ত পরিচালক আবির রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবিব জানিয়েছেন, যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোরের জেলা প্রশাসক নানামুখি পদক্ষেপ নিয়েছে। যশোর জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযান আরো কার্যকরি করতে প্রশাসনের পক্ষ থেকে এ মহড়া দেওয়া হচ্ছে। দুর্বৃত্তদের সতর্ক করতে এই মহড়া।

মহড়ার সময় মোবাইল কোর্টও পরিচালনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)