যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৪:২৮ পিএম
আপডেট : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৪:৫৭ পিএম
দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপস উইং পরিচালক ড. সালমা লাইজু। সম্মানিত অতিথি ছিলেন খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার মন্ডলের সঞ্চালনায় অন্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের পরিচালক মোসাদ্দেক হোসেন, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল, উপজেলা শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাসচন্দ্র মন্ডলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি অফিসের কর্মকর্তা ও পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের শিক্ষার্থীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)