স্টাফ রিপোর্টার
, যশোর
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির।
শনিবার সকালে ছাত্রশিবিরের যশোর শহর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি যশোর শহরের ঈদগাহ থেকে শুরু হয়ে চিত্রার মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়টানা এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সদস্য ড. জায়েদ আহমেদ বলেন, আমাদের উপর আঙুল তুলবেন না, দেশের জনগণকে সাথে নিয়ে সকল জুলুমবাজকে প্রতিহত করা হবে।
তিনি বলেন, 'জুলাই যুদ্ধের পর আশা করেছিলাম, বাংলাদেশ তার পথ খুঁজে পাবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যাদের স্বৈরাচার আমলে রাজপথে খুঁজে পাওয়া যায়নি, আপস করে নিজেদের আখের গুছিয়েছে- তারা এখন জুলাই আন্দোলনের ক্রেডিট নিতে ব্যস্ত। বিদেশ থেকে এসে নিজেদের রাজা মনে করছে।'
তিনি আরও বলেন, 'জুলাইয়ে আমরা কী করেছি, সেটা হাসিনা জানতো। আর সেকারণেই শিবিরকে নিষিদ্ধ করেছিল। সংসদে জুলাই সনদ বাস্তবায়নে আলোচনা না হলে ছাত্রশিবির রাজপথ বেছে নেবে।'
মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইন, সেক্রেটারি খালিদ ইবনে খলিল, আবু হাসান, আরাফাত হুসাইন, রাসেল ফারহান, মুহিবুল্লাহ হুসাইন প্রমুখ।