যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদরাসা-গোলাম রছুল বিরোধ মীমাংসায় সভা

সভার পর পুলিশ সুপারের গাড়ি ঘিরে উত্তেজনা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৭:৩৫ পিএম
আপডেট : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৯:৩২ পিএম
মাদরাসা-গোলাম রছুল বিরোধ মীমাংসায় সভা

যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুলের পরিবারকে ঘিরে সৃষ্ট ঘটনা জেলা প্রশাসকের কার্যালয়ে আপস-মীমাংসা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উভয়পক্ষের বক্তব্য শুনে আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে সভা শেষে জেলা পুলিশ সুপারের গাড়ি ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও তা নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জেলা পুলিশ সুপার, সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উভয় পক্ষের বক্তব্য ও অভিযোগ পর্যালোচনা করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়

তবে সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দেয়। মাদরাসা ও অভিভাবক পক্ষের প্রায় ২০ থেকে ২৫ ব্যক্তি জেলা পুলিশ সুপারের গাড়ির গতিরোধ করেন।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এসময় তারা সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার দাবি করেন।

উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ সুপারের গাড়ি ঘটনাস্থল ত্যাগ করে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো তথ্য পাওয়া যায়নি। জেলা প্রশাসন ও পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)