যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ১২:২৩ এ এম
রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীপুর গ্রামে আফরোজা খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্প্রতিবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত আফরোজা ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

পারিবারের লোকজন জানান, সন্ধ্যায় রাইস কুকারে ভাত রান্না করতে দিয়ে পাশের ঘরে যান আফরোজা খাতুন। এসময় পোড়া গন্ধ পেয়ে দৌড়ে সেখানে গিয়ে রাইস কুকারের ঢাকনা খোলেন তিনি। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান আফরোজা। সে সময় রাইস কুকারের গরম পানি তার শরীরে পড়ে।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮ টার দিকে আফরেজাকে মৃত ঘোষণা করেন। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ছোয়া ইসরাইল বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)